ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
ঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বিদ্যালয় চত্বরে উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল আমিন, জেলা মানবসম্পদ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, ঝিনাইগাতী উপজেলা মুক্তি সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. হুমায়ূন খাঁন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলা খাতুন শারমীন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শিক্ষক শাহ জালাল। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও মুক্তি সমাজ কল্যান সংস্থা’র উদ্যোগে প্রায় ৩শতাধিক অটিজম শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিদ্যালয়টি প্রতিবন্ধী শিশুদের মাঝে মানুসিক বিকাশ ও শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ ঝিনাইগাতী মুক্ত দিবস পরবর্তী সংবাদ কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও কৃষি ভর্তুকির দাবিতে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads