ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও কৃষি ভর্তুকির দাবিতে শ্রীবরদীতে কৃষক মেলা

খবর টি পড়েছেন : ১৯৬
কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও কৃষি ভর্তুকির দাবিতে শ্রীবরদীতে কৃষক মেলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘কৃষক পেলে ন্যায্য দাম, এগোবে দেশ বাড়বে সুনাম ও কৃষক যদি ভর্তুকি পায়, দেশ তাহলে এগিয়ে যায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি পণ্যের ন্যায্যমূল্য ও কৃষি ভর্তুকির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে কৃষক মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা কৃষি মাঠে দিনব্যাপী ওই কৃষক মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বাউল গান পরিবেশন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ নাজমূল হাছান। মেলায় স্থাপিত ৮টি স্টলে স্থানীয় কৃষি বিভাগ, কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশন এবং কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসলাদি, বীজ ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
বেসরকারি সংস্থা সমষ্ঠি পরিচালক মীর সাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি ইন্তাজ আলী। তিনি বলেন, আমরা ধান চাষ করি, কিন্তু বাজারে দাম পাইনা। সরকারি গুদামে ধান দেওয়ার বহুত ঝামেলা। সব্জীর আবাদ করি, কিন্তু মওশুমের সময় তা সংরক্ষনের ব্যবস্থা নাই। যে কারণে কম দামেই তা বিক্রী করা লাগে। সরকারের ভতূর্কি দেয়, ওইসব মুখচেনাওয়ালারাই পায়। তাই উৎপাদিত শস্যের ন্যায্যমুল্য আমরা পাইনা। তাই কৃষিকার্ড চাল করা দরকার। কার কতো জমি, কে কী ফসল কোন সময় করতাছে ওই কার্ডে সব লেখা থাকবে। এতে সরকারি ভর্তুকি পাওয়া, গুদামে ধান দেওয়া সহজ হবে। আর এলাকায় এলাকায় হিমাগার থাকলে সব্জী সংরক্ষণ করে পরে বেশী দামে বাজারে বিক্রী করা গেলে কৃষকরা লাভবান হবে। সরকারের এইসব দিকে নজর দেওয়া দরকার।
মেলা চত্বরে বিকেলে ক্যুইজ প্রতিযোগিতার বিজয়ী ও সেরা স্টল নির্বাচন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কার সহ সকল স্টল স্থাপনকারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ক্ষমতায়ন প্রকল্প বা ‘এমপাওয়ারিং স্মলহোল্ডার টু স্ট্রেংদেন ডেমোক্রেটিক লোকাল গর্ভান্যান্স’ প্রকল্পের আওতায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষিভর্তুকি এবং সহায়তা নিশ্চিতকরণে প্রচারাভিযান কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস এ কৃষক মেলার আয়োজন করে। এতে কৃষক ও কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ডিএপি সারে প্রতি কেজিতে দাম কমছে ৯ টাকা

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads