ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গর্ভাবস্থায় ছোলা খাওয়ার উপকারিতা

খবর টি পড়েছেন : ২৮৫
গর্ভাবস্থায় ছোলা খাওয়ার উপকারিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গর্ভাবস্থায় শরীরে অতিরিক্ত ভিটামিন এবং খনিজ প্রয়োজন হয়। কারণ এ সময় শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকলে তা গর্ভস্থ শিশুর বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেলে মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষা হয়।

Shamol Bangla Ads

ছোলা এমন একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার, যা গর্ভাবস্থায় দারুণ উপকারে আসে। এতে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট এবং ফলিক থাকায় এটি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা করে।

গর্ভবস্থায় ছোলা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

Shamol Bangla Ads

১. গর্ভাবস্থায় অনেক নারীই রক্তশূন্যতায় ভোগেন। এ সময় ছোলা খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে। একই সঙ্গে অপরিণত শিশু জন্মের ঝুঁকিও কমে।

২. গর্ভকালীন সময়ে অনেকের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। রক্তে শর্করার পরিমাণ ঠিক না থাকলে মা ও শিশুর স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়ে। ছোলায় থাকা ফাইবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩. ফলিক অ্যাসিডের ভালো উৎস হওয়ায় গর্ভাবস্থায় ছোলা খেলে অনাগত শিশুর বৃদ্ধি ভালো হয়।

৪. গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। ছোলা ফাইবারের অত্যন্ত ভালো উৎস হওয়ায় এটি গর্ভবতী নারীদের কোষ্ঠকাঠিন্য রোধে সহায়তা করে।

৫. ছোলায় থাকা প্রোটিন গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। এটি দেহের টিস্যু এবং পেশি বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে।

গর্ভাবস্থায় ছোলা খেলে অনেকের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় কারও পেটের সমস্যা কিংবা অ্যালার্জি দেখা দিলে ছোলা খাওয়া থেকে বিরত থাকা উচিত।

কীভাবে খাবেন

ভাজা নয়, গর্ভাবস্থায় ছোলা সিদ্ধ, রান্না, স্যুপে দিয়ে সিদ্ধ ছোলা কিংবা শাকসবজির সঙ্গে সালাদে মিশিয়েও খেতে পারেন। সূত্র : বোল্ড স্কাই

Need Ads
পূর্ববর্তী সংবাদ শীতে পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায় পরবর্তী সংবাদ শীতে ত্বক ভাল রাখতে এই ৫টি কাজ কখনোই…

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads