ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের রায় ২৮ নভেম্বর

খবর টি পড়েছেন : ৪৮১
নুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের রায় ২৮ নভেম্বর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায় আগামী ২৮ নভেম্বর ঘোষণা করা হবে। ২০ নভেম্বর বুধবাররাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন রায়ের ওই দিন ধার্য করেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে সোনাগাজী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। এমন অভিযোগ উঠলে দু’জনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যের বিষয়টি স্পষ্ট হয়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেন। ২৭ মে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে তদন্ত সংস্থা। ওই দিনই আদালত তা আমলে নিয়ে আসামি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১৬ জুন জামিন নিতে এসে হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার হন ওসি মোয়াজ্জেম।
এরপর, ১৭ জুলাই আসামি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জ (অভিযোগ) গঠনের মাধ্যমে ওই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরবর্তীতে ২১ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌’আইসিটি সেক্টরে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে’ পরবর্তী সংবাদ অবশেষে বিমানে প্রথম পেঁয়াজ আসলো পাকিস্তান থেকে

সর্বশেষ - সকল বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads