ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার মম’র গোপন বিয়ের খবর ফাঁস!

খবর টি পড়েছেন : ৪০২
এবার মম’র গোপন বিয়ের খবর ফাঁস!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কয়েক বছর ধরেই শোবিজে গুঞ্জন ছড়িয়েছিল যে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম। এ নিয়ে নানা রকম কথা বাতাসে ছড়ালেও দুজনের কেউই মুখ খুলেনেনি তখন। তবে এবার সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। ২০ নভেম্বর বুধবার নিজেরাই নিজেদের ফেসবুকে তাদের বিয়ের খবর জানালেন। না, সদ্য বিয়ে নয়, তারা বিয়ে করেছেন ৪ বছর হয়ে গিয়েছে। নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে কেক কেটে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা। বিয়ের খবরটি প্রকাশ্যে আসতেই সেটি মূহুর্তেই শোবিজে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে মম’র সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তার শুভেচ্ছায় স্বামীকে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য।’
এ প্রসঙ্গে শিহাব শাহীন গণমাধ্যমে বলেন, ‘আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছি। তার আগে বেশ কয়েকবছর প্রেম ছিলো। নিজেদের জানাশোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে পা রাখেন জাকিয়া বারী মম। সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে তিনি সুযোগ পান ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‌হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করার। চিত্রনায়ক রিয়াজের বিপরীতে সেই ছবিতে অভিনয় করে প্রথম সিনেমা দিয়েই জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ক্যারিয়ারের শুরুর দিকে তিনি প্রেমে পড়েন প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের স্বামী নির্মাতা এজাজ মুন্নার। বলা হয়ে থাকে মম’র সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়াতেই মুন্নাকে ডিভোর্স দেন তাজিন। এরপর মম-মুন্না অনেকদিন প্রেমের পর ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে উদ্ভাস নামের এক পুত্র।
তখন জানা যায়, এজাজ মুন্নার স্ত্রী থাকা অবস্থায় শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে মম’র। সেটা মেনে নিতে পারেননি এজাজ মুন্না। এরপর দাম্পত্যের কলহের জেরে ২০১৩ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদে ঘটে তাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পরবর্তী সংবাদ আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ মওকুফ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads