ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্মাণাধীন বাড়িতে ১০ লাখ টাকা জরিমানা নিয়ে যা বললেন শাকিব

খবর টি পড়েছেন : ১৮৬
নির্মাণাধীন বাড়িতে ১০ লাখ টাকা জরিমানা নিয়ে যা বললেন শাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণের অভিযোগে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। ১৮ নভেম্বর সোমবার রাজউকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন ওই জরিমানা করেন।
জরিমানার বিষয় নিয়ে শাকিব খানের সঙ্গে কথা হলে বিষয়টি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কী ধরনের কথা! হঠাৎ করে এসে এমন আচরণ করবে? আমি তো আর বাড়ির ডিজাইন করিনি, এটি ইঞ্জিনিয়াররা করেছেন। আমাকে কোনো নোটিশও দেয়া হয়নি। হুট করে এসে ১০ লাখ টাকা জরিমানা করল।’ এর আগে এদিন সকালে রাজউকের অভিযানের সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার। ভ্রাম্যমাণ আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখালে তাতে নকশা ও নির্মাণে অসংগতি পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন (অনাদায়ে এক বছরের জেল) ভ্রাম্যমাণ আদালত।
শাকিব খান বলেন, যখন তারা এসেছেন তখন তো আমি দেশের বাইরেও থাকতে পারতাম। বারান্দার বর্ধিত অংশ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। তাতেই ১০ লাখ টাকা জারিমানা! টাকা কী এতই সস্তা? পাশের বাড়ির নকশা একইভাবে করা, তাদের তো কেউ কিছু করল না প্রশ্ন রেখে শাকিব খান বলেন, আমার সঙ্গে কেন এমন করা হবে? দায়িত্বশীল কর্মকর্তাদের এমন আচরণে আমি সত্যিই বিস্মিত!’ এটা তো ভ্রাম্যমাণ অভিযান, এমন অভিযানে সাধারণত নোটিশ দেয়া হয় না- এমন কথায় শাকিব খান বলেন, ‘বুঝলাম না এটা কেমন অভিযান? যারা অভিযানে এসেছিলেন, তাদের তো বোঝা উচিত ছিল, কার বাড়িতে অভিযানে যাচ্ছি!’ তিনি বলেন, ইঞ্জিনিয়ার হয়ত বাড়ির বারান্দা এক ফিট বাড়িয়েছেন। বিষয়টি নোটিশ দিয়ে বললেই তো হতো।
দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়ে শাকিব বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হোক। আজ এসে ১০ লাখ টাকা চাইল। আগামীকাল এসে অন্য কেউ অভিযান করে বলবে- ২০ লাখ টাকা দেন, নইলে জেল দেব- এটা কি ধরনের আইন? এটা ঠিক না। এখানে শাকিব খানের ইমেজের বিষয়টি জড়িত- এটা তাদেরও খেয়াল রাখা দরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসিইউতে ভর্তি সাংসদ-অভিনেত্রী নুসরাত পরবর্তী সংবাদ প্রেম করছি, আগামী বছর বিয়েও করব : জয়া…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads