ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন চেয়ে খালেদার আপিল

খবর টি পড়েছেন : ২০৮
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন চেয়ে খালেদার আপিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খারিজ হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল আবেদনটি করেন। খবর ইউএনবির
এর আগে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের বেঞ্চ এ আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেন খালেদার আইনজীবীরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের ২৯ অক্টোবর খালেদাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই দণ্ড দেয়া হয় তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ আরও তিনজনকে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর দেয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি প্রধান। পাশাপাশি জামিন চেয়ে আবেদন জমা দেন।
৩০ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে। একই সাথে মামলার নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর জন্য বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামানকে নির্দেশ দেয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।
অরফানেজের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। পরে হাইকোর্ট সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে। এ রায়ের বিরুদ্ধে তার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু ১৭ নভেম্বর পরবর্তী সংবাদ পেঁয়াজ নিয়ে সিন্ডিকেটের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads