ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রামীণ-রবিতে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে : মোস্তাফা জব্বার

খবর টি পড়েছেন : ১৯৫
গ্রামীণ-রবিতে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে : মোস্তাফা জব্বার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, দেশের দুই শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন ও রবি আজিয়াটায় সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য মমতা হেনার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্রামীণফোন ও রবি আজিয়াটায় সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান। প্রতিষ্ঠান দুটির সব ধরনের এনওসি (অনাপত্তিপত্র) দেয়া বন্ধ আছে। সরকারের পাওনা টাকা আদায়ে প্রতিষ্ঠান দুটির মোবাইল ফোন অপারেটর লাইসেন্স বাতিল করা হবে মর্মে পত্র দেয়া হয়েছে।
সরকারদলীয় আরেক সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগের রাজস্ব ধীরে ধীরে বাড়ছে। ২০১৮-১৯ অর্থবছরে ডাক বিভাগ আয় করেছে ৪৪২ কোটি ২৮ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে আয় ছিল ৪০৪ কোটি ৯২ লাখ টাকা। তার আগের অর্থবছরে এই আয় ছিল ৩৭৪ কোটি ২২ লাখ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাইমুল আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে… পরবর্তী সংবাদ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads