ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার জুটি বাঁধছেন শাহরুখ-ক্যাটরিনা!

খবর টি পড়েছেন : ২২৫
আবার জুটি বাঁধছেন শাহরুখ-ক্যাটরিনা!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যব তক হ্যায় জান ছবিতে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শক। আবার নাকি একই ছবিতে অভিনয় করতে চলেছেন এই জুটি। এমনি সংবাদ এখন ভাসছে বলিউডপাড়ায়। শোনা যাচ্ছে, ফের জিরোর পরিচালক আনন্দ এল রাইয়ের ছবিতে অভিনয় করবেন এ তারকা জুটি। খবর কলকাতা২৪ এর।
যদিও এসআরকে কিছু দিন আগেই এক সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, নতুন ছবির কথা তিনি নিজেই জানাবেন। এ বিষয়ে যেন কেউ অন্য কোনো খবরে কান না দেয়। কিন্তু এই মুহূর্তে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আনন্দ এল রাইয়ের ছবিতে অভিনয় করবেন কিং খান। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। আরও জানা গেছে, ছবিতে ক্যাটরিনা এক পুলিশের ভূমিকায় অভিনয় করবেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শাহরুখ অভিনয় করলেও এই ছবি নারীকেন্দ্রিক বলে জানা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ ছবি সম্পর্কে কোনো ঘোষণা কেউই দেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুর্জ খলিফায় ভেসে উঠল শাহরুখের জন্য শুভেচ্ছা বার্তা পরবর্তী সংবাদ এবার বক্স অফিসে মুখোমুখি অক্ষয়-সালমান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads