ads

শনিবার , ২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল

খবর টি পড়েছেন : ৫৮২
বিয়ে করছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণের এই অভিনেত্রী কাজল আগরওয়াল খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । জল্পনা নয়, অভিনেত্রী কাজল সম্প্রতি নিজেই জানিয়েছেন এ কথা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব তাড়াতাড়ি বিয়ের পরিকল্পনা করছি আমি। কিন্তু পাত্র কে? শোনা যাচ্ছে এক ব্যবসায়ীর গলায় মালা দিতে চলেছেন । কিন্তু সৌভাগ্যবানের নাম তিনি জানাননি।
সম্প্রতি একটি জনপ্রিয় চ্যাট-শোয়ে গিয়েছিলেন কাজল আগরওয়াল। সেখানে সঞ্চালক লক্ষ্মী মাঞ্চুর সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের কথা জানান অভিনেত্রী। কথায় কথায় অভিনেত্রীকে তাঁর সম্পর্ক আর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করা হয়। তখনই কাজল জানান, আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে বলেছেন, তাঁর স্বামীকে পজেসিভ হতে হবে। তিনি যেন কাজলের খেয়াল রাখেন। কিন্তু নাম একবারের জন্যও উচ্চারণ করেননি অভিনেত্রী।
এক বড় ব্যবসায়ীর সঙ্গে নাকি ডেট করছেন কাজল আগারওয়াল। তিনি অবশ্য কোনওভাবেই ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত নন। সেই ব্যবসায়ীর সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বিয়েটা কিন্তু একেবারেই লাভ ম্যারেজ নয়। কাজলের বাবা-মা নাকি এই ছেলেটিকে মেয়ের জন্য পছন্দ করে দিয়েছেন।
বর্তমানে কাজল আগরওয়াল ‘ইন্ডিয়ান ২’ ছবির কাজে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কমল হাসান। ছবিটি পরিচালনা করছেন শংকর। ছবির জন্য কাজলকে নাকি ‘ভার্মা কলাই’ শিখতে হয়েছে। এটি কেরল ও তামিলনাড়ুর একটি মার্শাল আর্ট। পরের বছর এপ্রিল মাসে মুক্তি পাবে ‘ইন্ডিয়ান ২’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহরুখের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন শাকিব পরবর্তী সংবাদ বুর্জ খলিফায় ভেসে উঠল শাহরুখের জন্য শুভেচ্ছা বার্তা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads