ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীদেবীর মেয়ের নতুন ভিডিও ভাইরাল

খবর টি পড়েছেন : ১৭০
শ্রীদেবীর মেয়ের নতুন ভিডিও ভাইরাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ‘ধড়ক’ সিনেমায় অভিনয় করেই আলোচনায় আসেন জাহ্নবী। শুধু অভিনয় দিয়েই নয় ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়েও তাকে নিয়ে আলোচনা হয়। এবার নতুন এক ভিডিও দিয়ে আলোচনায় শ্রীদেবীর মেয়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বান্দ্রার রাস্তা দিয়ে যাচ্ছিলেন জাহ্নবী কাপুর। এই সময় তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এক পথশিশু।
গাড়ি থামিয়ে বাইরে আসেন জাহ্নবী আর শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। গাড়ির ভেতর থেকে খাবার নিয়ে এসে ওই শিশুর হাতে তুলে দেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ছড়িয়ে পড়ে। সবাই এই অভিনেত্রীর প্রশংসা করছে। আবার অনেকে বলছেন
জাহ্নবী তো এমনই।
কারণ এর আগেও পথশিশুদের সাহায্য় করতে দেখা গেছে জাহ্নবী কাপুরকে। একবার জিমে যাওয়ার সময় এক পথশিশু তার কাছে বই বিক্রি করতে চাইলে, তাকে সহযোগীতা করেছিলেন। ওই সময় নিজের কাছে টাকা না থাকায়, নিজের গাড়ি চালকের কাছ থেকে টাকা নিয়ে তা ওই শিশুর হাতে তুলে দিয়েছিলেন জাহ্নবী।
জাহ্নবী কাপুর বহুবার খোলামেলা ছবি ও প্রেমের গুঞ্জনের মাধ্যমে আলোচনায় এসেছেন। নতুন এই ভিডিওতেও স্বল্প পোশাকে দেখা যাচ্ছে তাকে। তবে মানুষ তাকে ভালো বাসছেন তার সুন্দর মনের জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওপার বাংলা জয়ের পর এপার বাংলায় আসছে জয়ার… পরবর্তী সংবাদ শাহরুখের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন শাকিব

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads