ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১২৯
ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার উপজেলা জাসদের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা খাদ্য ও মিল মালিক সমিতির হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জুটের সাধারন সম্পাদক নইমুল আহসান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

Shamol Bangla Ads

উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নান, উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান লাল চান, শ্রমিক জোটের সভাপতি ফকির আমিনুল ইসলাম, কৃষক জোটের সভাপতি মমতাজ উদ্দিন, নারী জোটের সভানেত্রী কাজল রেখা, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আনিছ আহম্মেদ, সাধারন সম্পাদক সাইফ আহম্মেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাসদ সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাসদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দীপাবলী উৎসব উদযাপিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিশোরী রিমি বাঁচতে চায়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads