ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দীপাবলী উৎসব উদযাপিত

খবর টি পড়েছেন : ২৩১
শেরপুরে দীপাবলী উৎসব উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার বিভিন্ন মন্দির, পূজাম-প, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করা হয়। সেইসঙ্গে রাতে শহরের অর্ধশত ম-পে শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যায় সকল কিছু থেকে অশুভ দূর করার ও আঁধার থেকে আলোর পথে চলার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় শহরজুড়ে ঢাক-ঢোল বাজানো এবং পটকা ও আতশবাজি পোড়ানো হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় শহরের নয়আনী বাজার এলাকার মা ভবতাঁরা কালিমন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের ৫টি বিদ্যালয়ে বই বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত