ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় বক্তারা
ময়মনসিংহ প্রতিনিধি ॥ ‘নিরাপদ সড়ক গড়ে তুলতে যাত্রী ও চালকের সাবধানী এবং সহিষ্ণু হতে হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, অসচেতনতা বা অসাবধনতা ও লোভের কারনে সড়ক দুর্ঘটনা ঘটছে। সেই সাথে মহাসড়কের উপর গাড়ি স্ট্যান্ড করে রাখা, সড়কের উপর বাজার ও নিষিদ্ধ পরিবহণ চলাচল বন্ধ করতে হবে। গাড়ি চালনোর সময় চালকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ভালো চালক ও ভালো গাড়ির মালিককেও পুরস্কৃত করতে হবে। ট্রাফিক বিধি মেনে পথচারীদের সড়কে সাবধানে চলাচল করতে হবে’। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত সড়ক নিরাপত্তা জনসচেতনতা বৃদ্ধি মুলক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তারা ওইসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের এডিশনাল ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুল আলম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আতাউর রহমান ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, আনন্দ মোহন সরকারী কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, বিআরটিএ সহকারী পরিচালক আবদুল খালেক, জিলা মোটর মালিক সমিরি সভাপতি মমতাজ উদ্দিন ও মহাসচিব মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই, জেলা কমিটি সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না, ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়নের আহবায়ক আবদুল মান্নান। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনার সভার আগে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে সচেতনতামুলক একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ অধিদপ্তর, জেলা প্রশাসনের কর্মকর্তা, মটর মালিক ও শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।




















