ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে ল্যান্ড ফোন সংযোগ দেবে সরকার’

খবর টি পড়েছেন : ১৮৮
‘মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে ল্যান্ড ফোন সংযোগ দেবে সরকার’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে সরকার সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ল্যান্ড ফোন সংযোগ দেবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার মন্ত্রণালয়ে তার কক্ষে সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে আজ থেকে আগামী ২০২০ সাল পর্যন্ত এই সেবা কার্যকর থাকবে।
তিনি বলেন, ‘বিটিসিএল-এর ল্যান্ড ফোনের মাসিক লাইন রেন্ট ১৮০ টাকা ইতোপূর্বে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ল্যান্ড ফোনে ১৫০ টাকায় পুরো মাস কথা বলা যায়। মুজিববর্ষ উপলক্ষে এখন থেকে যারা বিটিসিএল-এর ল্যান্ড ফোনের জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে সংযোগ দেওয়া হবে। আগামী ২০২০ সাল পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।’
মন্ত্রী বলেন, ল্যান্ড ফোনের সংখ্যা দিনদিন কমছিল। যেদিন থেকে লাইন রেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সেদিন থেকে তা আবার বাড়তে থাকে। আমার বিশ্বাস আজ থেকে এই সংখ্যা আরও বাড়বে। ল্যান্ড ফোন থেকে মোবাইল ফোনে এখন কল চার্জ মাত্র ৫২ পয়সা।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা “নগদ”-কে “পরিচয়” অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে ‘এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রম, বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘আইএসবিএন ও বারকোড’ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে সেবা, এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন। সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্যান্য সেবার বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সড়ক নিরাপদ করতে যাত্রী চালকের সাবধানী ও সহিষ্ণু… পরবর্তী সংবাদ যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে এমপিও বাতিল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads