ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, অন্ধ হাফেজ সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, সরকারি শিশু পরিবারের (বালিকা) তত্ত্বাবধায়ক বেলাল হোসেন, ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমানসহ এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সংরক্ষিত ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে সম্পা বেগম… পরবর্তী সংবাদ শেরপুর-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads