নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২নং ওয়ার্ডের (সাধারণ ৪, ৫, ৬ নং) এর উপ-নির্বাচনে সম্পা বেগম (হেলিকপ্টার) ১ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিজা বেগম মাইক প্রতীকে পেয়েছেন ৭৬১ ভোট। ১৪ অক্টোবর সোমবার রাতে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাইফুল ইসলাম ওই ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ ওয়ার্ডে মোট ভোটার ছিল ৫ হাজার ১৪৮ জন। উপ-নির্বাচনে ৩টি কেন্দ্রে ১৩টি বুথের জন্য ৩জন প্রিজাইডিং অফিসার, ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৬ জন পোলিং কর্মকর্তা, এক প্লাটুন বিজিবি সদস্য, ২ প্লাটুন র্যাব, ১৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।









