ads

শনিবার , ১২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপানে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন হাগিবিস

খবর টি পড়েছেন : ১৬৬
জাপানে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন হাগিবিস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাপানের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী সুপার টাইফুন হাগিবিস। ১৯৫৮ সালের পর এত শক্তিশালী টাইফুন দেশটিতে আর আঘাত হানেনি। কানোগোয়া নামের শক্তিশালী ওই টাইফুনে বারো শতাধিক মানুষ নিহত হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে এই দুর্যোগের খবর জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সুপার টাইফুন হাগিবিস এখন জাপান উপকূলের প্রায় কাছাকাছি চলে এসেছে। ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে থাকা এই টাইফুনের ফলে গত ৬০ বছরের মধ্যে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটবে বলে আশঙ্কা করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
হাগিবিস নামের শক্তিশালী এই টাইফুন শনিবার জাপানের অন্যতম জনবহুল দ্বীপ হোনসুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে দোকানপাট, কল-কারখানা ও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার দেশটিতে অনুষ্ঠেয় রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান গ্রান্ড পিরিক্সও এর কারণে ব্যাহত হবে।
যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে সেসব অঞ্চলের মানুষজনকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টাইফুন আঘাত হানার আগে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার কারণে সুপার মার্কেটগুলোতে পণ্যের মজুত কমে গেছে।
হাগিবিস শব্দের অর্থ হলো গতি। ফিলিপাইনি ভাষার শব্দ টাগালগ থেকে এর উৎপত্তি। আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ‘এই টাইফুনের কারণে রেকর্ড মাত্রার বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তো থাকছেই।’
গতমাসেই ফেক্সাই নামের একটি টাইফুনের আঘাতে দেশটির বেশ কিছু এলাকার অন্তত ৩০ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। যেগুলো পুননির্মাণের কাজই এখনো শেষ হয়নি। এদিকে টাইফুন হাগিবিস মোকাবিলায় বেশ কিছু উপকূলীয় এলাকার আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ পরবর্তী সংবাদ ইরানের প্রতি সম্মান দেখান : পুতিন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads