ads

শুক্রবার , ১১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন তোকারচজুক ও হান্ডকে

খবর টি পড়েছেন : ১৮৩
সাহিত্যে নোবেল পেলেন তোকারচজুক ও হান্ডকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকারচজুক ও অট্রিয়ান লেখক পিটার হান্ডকে। খবর বিবিসির। এর মধ্যে টোকারজুককে ২০১৯ সালের জন্য ও হ্যান্ডকেকে ২০১৮ সালের জন্য সাহিত্যের এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে সুইডিশ একাডেমি। এর আগে ২০১৮ সালে যৌন কেলেঙ্কারির নিয়ে এক জটিলতায় সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয়।
গত বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তোকারচজুক। ৫৭ বছর বয়সী তোকারচজুককে তার প্রজন্মের শীর্ষস্থানীয় পোলিশ উপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। এই নারী লেখকের বিষয়ে একাডেমি বলেছে, তার জ্ঞানকোষসম্বন্ধীয় আবেগ নিয়ে আখ্যানধর্মী কল্পনার বিস্তার জীবনের একটি রূপ হিসেবে সীমানা অতিক্রমের প্রতিনিধিত্ব করে।
৭৬ বছর বয়সী অস্ট্রিয়ান নাট্যকার ও ঔপন্যাসিক হান্ডকেকে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়ে সুইডিশ একাডেমি তার বিবৃতিতে বলেছে, ভাষাগত দক্ষতা নিয়ে তার প্রভাববিস্তারি কাজ মানুষের অভিজ্ঞতার বৈশিষ্ট্য ও পরিধি অনুসন্ধান করেছে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তারা প্রত্যেকে ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার টাকা) করে পাবেন। এর আগে ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি ও সিনিয়র সাংবাদিক রফিক মজিদ’র গল্পগুচ্ছ পরবর্তী সংবাদ বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads