ads

বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সজল-প্রভার নতুন নাটক ‘সদা সত্য বলিব’

খবর টি পড়েছেন : ১৬৬
সজল-প্রভার নতুন নাটক ‘সদা সত্য বলিব’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মিতুল। স্বভাবে চরম মিথ্যাবাদী। ঘরে-বাইরে, অফিসে সবার সঙ্গে প্রতিনিয়ত মিথ্যা বলে বেড়ায় সে। ব্যক্তিগত জীবনে বিবাহিত হলেও মিথ্যা বলে অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। রিক্সাওয়ালা, পান দোকানিসহ সব জায়গায় বাটপারি করে।

এক রাতে মিতুল স্বপ্ন দেখার পর সিদ্ধান্ত নেয়, অন্তত বছরে একটি দিন কোনো মিথ্যা কথা বলবে না। এক দিনের অভ্যস্ততা তৈরির মধ্য দিয়ে বছরের প্রতিটি দিন সুন্দর করে তুলতে চায়। কিন্তু তার এই ইচ্ছার কথা কেউ জানে না। এটা নিজের সঙ্গে নিজের গোপন চুক্তি। আর এই একটি দিনেই ঘটতে থাকে নানা বিপত্তি। তারপরও সত্য বলার চর্চা কি চলবে নাকি ছেড়ে দিবেন মিতুল?

Shamol Bangla Ads

এ প্রশ্নের উত্তর জানতে ‘সদা সত্য বলিব’ নামে একক নাটক দেখার আহ্বান জানিয়েছেন পরিচালক মনজুরুল হক মনজু। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এটি রচনা করেছেন আশরাফুজ্জামান বাবু। মিতুল চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।

এছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জুঁথি, সুমনা আফরিন, মাসুদ আহমেদ, জাহাঙ্গীর হোসেন বাবর, জি এম মহসিন, তারেক বাবু প্রমুখ। কিছুদিন আগে এ নাটকের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল এটি প্রচার হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শীঘ্রই আসছে হৃত্বিকের কৃষ ৪ পরবর্তী সংবাদ নাঈম-শাবনাজ দাম্পত্য জীবনের রজতজয়ন্তী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads