ads

সোমবার , ৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি

খবর টি পড়েছেন : ১৫৬
যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যাতে ভারতে পলায়ন করতে না পারেন সেজন্য বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনখান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি। প্রতিদিন নতুন নতুন নামের তালিকা তাদের কাছে আসছে বলেও জানান ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন সে জন্য যাত্রীদের হাতের ছাপ ও ছবিও তুলে রাখা হচ্ছে।
তথ্যসূত্র : ইউএনবি

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়… পরবর্তী সংবাদ সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বলেই পূজা মণ্ডপ বাড়ছে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads