ads

সোমবার , ৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : কাদের

খবর টি পড়েছেন : ২৩৮
ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যা করার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলা হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এটি করেছে, তাদের কোনও ছাড় নেই।’ সোমবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার ভোররাতে বুয়েটের শের-ই-বাংলা হলের ভেতর থেকে আবরার ফাহাদ নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। এ ঘটনায় ইতোমধ্যে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা বলেছি। কারা এবং কোন হুজুগে এই কাজটি করেছে, তা খুঁজে বের করতে বলেছি। এ ঘটনায় অভিযুক্তদের যেন কোনও ছাড় দেওয়া না হয়, তার নির্দেশনা দিয়েছি।’
এদিকে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েট ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন বিক্ষোভ মিছিলে যোগ দেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুয়েটের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, শরীরের আঘাতের… পরবর্তী সংবাদ যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads