ads

সোমবার , ৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে চলচ্চিত্র!

খবর টি পড়েছেন : ১৬৫
প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে চলচ্চিত্র!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ওই জুটি। এবার প্রিয়াঙ্কার বিয়ে ওঠে আসছে রুপালি পর্দায়। মুম্বাই মিরর ওই খবর প্রকাশ করেছে।

৩৭ বছর বয়েসি প্রিয়াঙ্কা বলেন, ‘আমি দুটি ইংরেজি সিনেমার শুটিং শেষ করেছি। আরও দুটি সিনেমা প্রযোজনা করব। যার একটি সিনেমা আমার বিয়ে নিয়ে নির্মিত হবে। এটি কমেডি ঘরানার সিনেমা হবে।’ সিনেমাটি কে পরিচালনা করবেন বা কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। তারপর তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। সর্বশেষ গুঞ্জন সত্যি করে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা-নিক।

প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সর্বকনিষ্ঠ মোটিভেশনাল স্পিকারদের অন্যতম আইশা চৌধুরী। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে মারা যান তিনি। মারা যাওয়ার ঠিক আগের দিন প্রকাশিত হয় তার বই ‘মাই লিটল এপিফ্যানিজ’। আইশা, তার বাবা-মা, দাদা অর্থাৎ তার পরিবারের গল্প ধরা পড়বে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়।

এতে আইশা চরিত্রে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। আইশার বাবা-মা, নীরেন ও অদিতি চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি বসু পরিচালিত ওই সিনেমা আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন প্রিয়াঙ্কা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে ১৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘ডনগিরি’ পরবর্তী সংবাদ ৪০ বছর পূর্তিতে কানাডায় মাইলসের সিরিজ কনসার্ট

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads