ads

শনিবার , ৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর কোন কাজই অসমাপ্ত থাকবে না ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৭৯
বঙ্গবন্ধুর কোন কাজই অসমাপ্ত থাকবে না ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর একটি কাজও অসমাপ্ত থাকবে না। মৃত্যু সবার জীবনে আসবে। আল্লাহর রহমতে আমার কপালে যা লেখা আছে তো আছেই। আমি বেঁচে থাকতে কেউ আমাকে ফেরাতে পারবে না। তিনি চলমান অভিযান ও দুর্নীতিবাজদের প্রসঙ্গ উল্লেখ না করে বলেন, কিছু লোক হিতাহিতজ্ঞান শূন্য। এরা কেন অশুভ চেষ্টা করে। এরা মানবকল্যাণ চায় না। এরা ভাড়া খাটে, এরা ভাড়া খাটা লোক। ভাড়া খাটা লোক দিয়ে রাজনীতি বা নেতৃত্ব হয় না। মানব কল্যাণও হয় না। তিনি ৫ অক্টোবর শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন উপলক্ষে স্থানীয় গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে ওইসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা জানি বঙ্গবন্ধুর সেই টুঙ্গিপাড়ায় ৮৬ কেজি গ্রেনেড বোমা পুঁতে রাখার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ২৯ বার জীবননাশের হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় ও রহমতে অলৌকিকভাবে তিনি বেঁচে যান। আল্লাহই তাকে রক্ষা করেন। তাই শেখ হাসিনার ইচ্ছা, তার পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন। বঙ্গবন্ধুর কোন কাজই অসমাপ্ত থাকবে না। মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উদাহরণ। দেবী দুর্গার মর্তে আগমনে দুর্গতি দূর হয়ে অসুর বিনাস হয়ে দেশটা সুন্দর হোক। সবাই আমরা সম্প্রীতি নিয়ে থাকি।
পরে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। ওইসময় তার সাথে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, হাজী মোশারফ হোসেন ও যোগেন চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিল্পপতি ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক-মিথ্যা খবর প্রকাশের… পরবর্তী সংবাদ বাংলাদেশ-ভারতের ৭ সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads