ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ইত্যাদি’ এবার কিশোরগঞ্জের হামিদ পল্লীতে

খবর টি পড়েছেন : ১৫৬
‘ইত্যাদি’ এবার কিশোরগঞ্জের হামিদ পল্লীতে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের আধার কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। এবারের পর্বে হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত ওই হাওরের হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়।

এ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। ইত্যাদি সবসময় ব্যতিক্রম কিছু তৈরি করতে পছন্দ করেন। আশা করি এবারের পর্ব দর্শকদের অনেক ভালো লাগবে।

Shamol Bangla Ads

ইত্যাদি’র এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিজের অবস্থান স্পষ্ট করলেন মিষ্টি জান্নাত পরবর্তী সংবাদ শর্টফিল্ম দিয়েই অভিষেক ঘটছে সুহানা খানের

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads