ads

বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও নাটক-বিজ্ঞাপনে সরব ঊর্মিলা

খবর টি পড়েছেন : ১৮৭
আবারও নাটক-বিজ্ঞাপনে সরব ঊর্মিলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। শোবিজের প্রিয় মুখ। কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হতে সময় লেগেছে। স্বভাবতই অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে তাকে। দুটি বিজ্ঞাপন ও কয়েকটি নাটকের কাজও ছেড়ে দিয়েছিলেন ঊর্মিলা।
সবকিছু কাটিয়ে আবারও নতুন করে সরব হয়েছেন তিনি। আবারও ক্যামেরা, লাইটে মুখরিত তার জীবন। এরইমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। রূপচাঁদা চিনি গুড়া চালের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অশিন। এর আগে সর্বশেষ গত বছর ভিশন মাইক্রোওয়েব ওভেনের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। প্রায় এক বছর পর নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে।
ঊর্মিলা বলেন, ‘নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে বেশ ভালো লাগে। চেষ্টা করি পছন্দসই কিছু টিভিসি করার। এতে করে দর্শকের সঙ্গে যোগাযোগটা নিয়মিত হয়। অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করলাম। এর কনসেপ্ট ও নির্মাণ খুবই দারুণ। শিগগিরই প্রচারে আসবে এটি।’
বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছেন ঊর্মিলা বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে।
তারমধ্যে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ নামের একটি নাটকে ঊর্মিলার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম। এখানে ঊর্মিলাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।
এছাড়াও রয়েছে ‘ইচ্ছেডানা’, ‘প্রেম চক্র’, ‘ছায়া-ছবি’, ‘শান্তিপুরের অশান্তি’, ‘শান্তি মলম ১০ টাকা’, ‘জুলি বিউটিফুল’, ‘হুলস্থুল’, ‘জঙ্গলে গন্ডগোল’ নাটকগুলো।
তার ভিড়ে আসছে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘আশির্বাদ’। চন্দন চৌধুরী পরিচালিত নাটকটিতে ঊর্মিলাকে দেখা যাবে অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে। ঊর্মিলা জানান, ‘এখন সুস্থ আছি। নিয়মিত কাজ করবো। পুরোদমে কাজে মনোযোগ দিচ্ছি। বেশ কয়টি ভালো কাজের প্রস্তাব হাতে আছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওপার বাংলায় আলেকজান্ডার-মুনমুন পরবর্তী সংবাদ সিনেমা থেকে দূরে রয়েছেন শাহরুখ, মুখ খুললেন স্ত্রী…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads