ads

শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৃষ্টিনন্দন হবে শাহবাগ থেকে ঢাকা মেডিকেল : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭০
দৃষ্টিনন্দন হবে শাহবাগ থেকে ঢাকা মেডিকেল : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শাহবাগ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) পর্যন্ত গোটা এলাকা দৃষ্টিনন্দন করতে সরকার এখানকার প্রধান প্রধান ভবন ও স্থাপনা নান্দনিক নকশায় নতুন করে নির্মাণ করার পরিকল্পনা করছে। এলাকাটিকে একটি ভিন্ন চেহারা দিতে এখানকার চারটি বৃহৎ স্থাপনা- জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার, ঢাবি শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন করে নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান।
তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ২৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
টিএসসির উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ১৯৬০-এর দশকে টিএসসি যখন নির্মাণ করা হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪ থেকে ৫ হাজার। কিন্তু এখন এর ছাত্র-শিক্ষক সংখ্যা ৪০ হাজারের বেশি। এই বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষকের জন্য আরও বড় জায়গা ও সুযোগ-সুবিধা দরকার।
প্রধানমন্ত্রী বলেন, এছাড়া টিএসসি মিলনায়তন ও ক্যাফেটেরিয়া বেশ কয়েক দশকের পুরনো। সরকার টিএসসিকে এমনভাবে নির্মাণ করবে, যাতে টিএসসি কমপ্লেক্সে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এবং এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কার্যালয়ের স্থান সংকুলান হয়।
টিএসসিতে একটি আন্তর্জাতিক মানের মিলনায়তন নির্মাণ করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, টিএসসি কমপ্লেক্স উন্নয়নে ইতিমধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রয়োজনে ঢাকার মতো চট্টগ্রামেও অভিযান চালানো হবে :… পরবর্তী সংবাদ ৪ বছর পর ‘ঐশী এক্সপ্রেস ২’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads