শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

খবর টি পড়েছেন : ১৪৯
শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
জানা গেছে, ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানের বিজি ০৮৪ ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী (এস২- এএইচভি)। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ব্যর্থ হয়ে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল পরবর্তী সংবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads