ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলের কেউ অপকর্ম করলে ব্যবস্থা নিয়েছি, বিএনপি নেয় না : কাদের

খবর টি পড়েছেন : ২১৪
দলের কেউ অপকর্ম করলে ব্যবস্থা নিয়েছি, বিএনপি নেয় না : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ নিয়ে আমি একটা কথা বলবো না। প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টা দেখছেন, দায়িত্ববোধ প্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। কাজেই এই বিষয়টি নিয়ে আমি কেন বারবার কথা বলবো? ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, আওয়ামী লীগে যে অপকর্ম হয়নি, কেউ করেনি আমরা এটা বলি না। অপকর্ম হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। অন্য কোনো দল নেয় না, বিএনপি ব্যবস্থা নেয় না। দুদককে বলা আছে, আওয়ামী লীগের কেউ দুর্নীতি, অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। অপকর্ম হলেই শাস্তির ব্যবস্থা আছে।
তিনি আরো বলেন, দুদককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে, দুর্নীতি করলে কেউ পার পাচ্ছে না। আমাদের অনেক এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, চার্জশিট পর্যন্ত করা হয়েছে। অনেকে জামিনের জন্য আমাদেরকে কাছে ঘোরাঘুরি করেছে, যেন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করা হয়। কিন্তু আমরা সরাসরি না করে দিয়েছি।
সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মিজবাহ উদ্দিন সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে জানান: যুবলীগ… পরবর্তী সংবাদ জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয় :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads