ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপকর্ম করে কেউ ছাড় পাবে না : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২১৯
অপকর্ম করে কেউ ছাড় পাবে না : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। যেসব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা কেউই ছাড় পাবে না। তবে সবার বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা নেওয়া হবে না। দলের যত বড় নেতাই হোক না কেন, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। অনেকের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টি বিবেচনায় আছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠপর্যায় পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌম্য বাদ, দলে ফিরলেন রুবেল-শফিউল পরবর্তী সংবাদ ড. কালাম আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads