ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রবিবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২০৭
রবিবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর রবিবার রাজশাহী যাচ্ছেন। ওইদিন তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন। পুলিশ একাডেমি থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে উপস্থিত থাকবেন। এরপর বেলা ১১টায় তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।

Shamol Bangla Ads

পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস এর ১১৭ জন পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন। পরে তিনি নবীন ওই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে ওইদিনই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। রঙ-বেরঙের আলোকসজ্জা, বেলুন, ফেস্টুন ছাড়াও একাডেমির ভেতরে ও বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় আসব : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয়-লেখক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads