ads

শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শোকজ পাচ্ছেন আওয়ামী লীগের দেড়শ’ নেতা

খবর টি পড়েছেন : ২৪৫
শোকজ পাচ্ছেন আওয়ামী লীগের দেড়শ’ নেতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গেল উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় আওয়ামী লীগের অন্তত ১৫০ জন নেতাকে শোকজ করা হচ্ছে। আগামীকাল রবিবার থেকে এই শোকজ নোটিশ পাঠানো হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ৭ সেপ্টেম্বর শনিবার এক সভা শেষে সাংবাদিকদের ওই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের সময় যারা দলের প্রার্থী ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। রোববার থেকে ১৫০টির মতো শোকজ নোটিশ তৈরি হবে। শোকজের জবাবের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে। ওবায়দুল কাদের আরও বলেন, বিদ্রোহী হতে দলের যারা জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতা বা সাংসদ-মন্ত্রী, মদদদাতারা ভূমিকায় ছিলেন, তাদের শোকজ করা হবে।
এ সময় দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চেয়ারম্যান পদ নিয়ে জাতীয় পার্টিতে উত্তেজনা : রওশন… পরবর্তী সংবাদ নিখাদ দেশপ্রেম আর মানুষের ভালোবাসাই শেখ হাসিনার যাদুর…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads