ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ক্ষমতালোভী নারীর চরিত্রে ঐশ্বরিয়া

খবর টি পড়েছেন : ১৫৩
এবার ক্ষমতালোভী নারীর চরিত্রে ঐশ্বরিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘবিরতির পর খল চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। চোল সাম্রাজ্যের ইতিহাসের উপর ভিত্তি করে রচিত কাহিনী কালকি। সেখানে চোল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ পেরিয়া পাঝুভেত্তারাইয়ার স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য।

Shamol Bangla Ads

নন্দিনী ছিলেন চোল সাম্রাজ্যের এক উচ্চাকাঙ্ক্ষী মহিলা। চোল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। শক্তির বিস্তারের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণতা, ধূর্ততা ও ছলের আশ্রয় নেন নন্দিনী। চোল সম্রাট আরুলমোঝি বর্মনের জীবনের উপর ভিত্তি করেই রচিত কালকি। এর আগে ২০০৪ সালে রাজকুমার সান্তোসি পরিচালিত ‘খাকি’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

মনি রত্মনের ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। চলতি বছরের শেষেই শুটিং শুরু হবে বলে মনে করা হচ্ছে। অমিতাভ বচ্চনও ওই সিনেমায় থাকতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এর আগে শেষবার ২০০৫ সালে ‘সরকার রাজ’-এ শেষবার পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ-ঐশ্বরিয়াকে।
ছবির পরিচালক মণি রত্নম। তামিল উপন্যাস ‘কালকি’-এর উপর ভিত্তি করে রচনা করা হয়েছে সিনেমার চিত্রনাট্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেপ্টেম্বর মাসেই মুক্তি পাচ্ছে ‘সাপলুডু’ পরবর্তী সংবাদ বলিউডে ফিরছি: তনুশ্রী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads