ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগ অফিসে হামলার মামলায় ২ বিএনপি নেতা কারাগারে

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে আওয়ামী লীগ অফিসে হামলার মামলায় ২ বিএনপি নেতা কারাগারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শেরপুরের নকলায় আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় ২ বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। ২৬ আগস্ট সোমবার দুপুরে উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষে তারা নিম্ন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা হোসেন তুসি তা নাকচ করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হচ্ছেন উপজেলার নারায়ণখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাফিজ খান (৪৫) এবং স্থানীয় বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন (৪০)।
কোর্ট সাব-ইন্সপেক্টর আনিছুর রহমান তাদের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর নকলা উপজেলার নারায়ণখোলা বাজারে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের মামলায় ওই ২ আসামি হাইকোর্টের নির্দেশনায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। ইতোমধ্যে পুলিশ রিপোর্ট দাখিল হওয়ায় এবং তাদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত উভয় পক্ষের শুনানী শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই মামলায় চার্জশীটভূক্ত অপরাপর আসামিরা জামিনে মুক্ত রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর শহরের পানি নিস্কাশন-ড্রেনেজ ব্যবস্থাপনাসহ রাস্তা সংস্কারের দাবিতে… পরবর্তী সংবাদ নকলায় পুলিশ অ্যাসল্টের মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads