ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পুলিশ অ্যাসল্টের মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের ৮ নেতা-কর্মী কারাগারে

খবর টি পড়েছেন : ১৮৩
নকলায় পুলিশ অ্যাসল্টের মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের ৮ নেতা-কর্মী কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় পুলিশের কর্তব্যকাজে বাঁধা ও মারপিটের এক মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের ৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ২৬ আগস্ট সোমবার দুপুরে উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষে তারা নিম্ন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা হোসেন তুসি তা নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আকরাম হোসেন, স্থানীয় দলীয় কর্মী ওবায়দুল হোসেন, সায়েদুল মাসুদ, ফখরুল আলম, গোলাম মোস্তফা খাজা, রুহুল আমিন, রঞ্জু ও ফেরদৌস মেম্বার। অন্যদিকে ওই মামলায় এজাহারনামীয় ২২ আসামির মধ্যে ৪ জন জামিনে থাকলেও ১০ আসামি অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ হয়। ওই মামলার আসামিরা স্থানীয় আওয়ামী লীগের বিদ্রোহী বলয়ের নেতা-কর্মী।
জানা যায়, চলতি বছরের ১০ জুলাই বিকেলে নকলা উপজেলা পরিষদের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন স্থানীয় হলপট্টি মোড়ে আয়োজিত এক সমাবেশে তার নির্বাচনী প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানি ও হুমকিমূলক বক্তব্য দিতে থাকলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওইসময় তার সমর্থিত লোকজন দেশিয় অস্ত্রাদি নিয়ে দাঙ্গায় জড়িয়ে পড়লে থানা পুলিশের লোকজন উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করলে সমাবেশের পক্ষের লোকজন অতর্কিতে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই জুয়েল মিয়াসহ পুলিশের ৪ সদস্য আহত হয়। ওই ঘটনায় এসআই ইউনুস আলী বিশ্বাস বাদী হয়ে ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ঘটনার সময়কালে ৪ জন গ্রেফতার হয়ে হাজতবাসের পর জামিনে থাকলেও অপর ১৮ জন উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়ে আসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগ অফিসে হামলার মামলায় ২ বিএনপি… পরবর্তী সংবাদ শেরপুরে ধনাঢ্য পুত্রের বিরুদ্ধে মামলা করে ভরণ-পোষণের ব্যবস্থা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads