ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে ১৮ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ৩ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০১৯ ৭:৫৭ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ আগষ্ট সোমবার বিকেলে সেলিম নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৮ ঘণ্টায় ওই হাসপাতালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। মৃত সেলিম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. শামছুজ্জামান সেলিম জানান, সেলিম গত ১৩ আহষ্ট মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হন। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত রাত থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এর আগে রবিবার রাত ৮টার দিকে রাসেল নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক ডেঙ্গু রোগী, রাত ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়ার আনোয়ার নামে আরেক রোগী মারা যান। এর আগে গত ১১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরহাদ নামে কিশোরগঞ্জের এক যুবক মারা যান।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!