ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ সিরিজ বোমা হামলার ১৪তম বার্ষিকী

খবর টি পড়েছেন : ১৪৮
আজ সিরিজ বোমা হামলার ১৪তম বার্ষিকী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আজ ১৭ আগস্ট -দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৪তম বার্ষিকী। ২০০৫ সালের এই দিনে জেএমবি নামে একটি জঙ্গী সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় ৫০০ পয়েন্টে একই সময়ে বোমা হামলা চালায়। এতে ২ জন নিহত এবং বিস্ফোরিত বোমার স্পিন্টারের আঘাতে অর্ধশতাধিক লোক আহত হয়।
ওই সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত ১৫৯ মামলার মধ্যে ৯৩ নিষ্পত্তি হয়েছে। এতে ৩৩৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। বাকি ৫৬ মামলা এখনও বিচারাধীন রয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪ শ’। ১৪ বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সীগঞ্জ ছাড়া দেশব্যপী ৬৩ জেলায় সংঘটিত এই সিরিজ বোমা হামলায় মোট ১৫৯ মামলা দায়ের করা হয়। ১৪৯ মামলার ১১০৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। অন্য ১০ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই পর্যন্ত ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ২৭ আসামিকে জঙ্গী সংশ্লিষ্টতার মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এসব মামলায় আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৪৯ অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি ৬৩ জেলার সাড়ে ৪শ’ স্থানে একযোগে বোমার বিস্ফোরণ ঘটায়। এ দিনকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। আলোড়ন সৃষ্টিকারী এ হামলার মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেছিল জেএমবি। আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বিচারক, আইনজীবী, পুলিশ, সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ ৩৩ জন। আহত হন চার শতাধিক নারী-পুরুষ। অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছেন। শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পরও সংগঠনের সদস্যরা নামে-বেনামে, ছদ্মনামে এখনও তৎপর রয়েছে। ইতোমধ্যে মৃত্যুদ-াদেশ মওকুফ করতে হাইকোর্টে আপীল করেছেন ২৯ জঙ্গী।
র‌্যাবের একজন কর্মকর্তা বলেছেন, সাংগাঠনিকভাবে জেএমবির কার্যক্রম একেবারে ঝিমিয়ে পড়েছে। তবে তাদের একেবারে নির্মূল করা এখনও সম্ভব হয়নি। তাদের বড় ধরনের কোন নাশকতা ঘটানোর মতো ক্ষমতা আর নেই। জেএমবি গ্রেফতার করতে র‌্যাবের অভিযান চলছে। তাদের গতিবিধি নজরদারিতে আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবিতার বরপুত্র শামসুর রাহমানের প্রয়াণদিবস আজ পরবর্তী সংবাদ রূপনগর বস্তিতে আগুনে পুড়ে ছাই ১০ হাজার ঘর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads