ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ থেকে হজ ফিরতি ফ্লাইট শুরু

খবর টি পড়েছেন : ১৯১
আজ থেকে হজ ফিরতি ফ্লাইট শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজীদের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আজ রাত থেকে। রাত সাড়ে আটটায় প্রথম ফ্লাইট বোয়িং ৭৭৭ যোগে ৪১৯ জন হাজী ঢাকায় অবতরণ করার সিডিউল রয়েছে। তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগতম জানাবেন বিমানের চেয়ারম্যান এয়ারমার্শাল ইনামুল বারী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন।

Shamol Bangla Ads

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশী হাজীদের দেশে ফেরা শুরু হবে। চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গেছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গেছেন। এ বছর হজ ফ্লাইটে কোন সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকেট সমস্যার কারণে কোন ফ্লাইট বাতিল হয়নি। ৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত সৌদি আরবে হজ করতে যাওয়া ৭২ জন বাংলাদেশীর মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৮ জন নারী। মক্কায় ৬৪ জন, মদিনায় ৭ জন এবং ১ জন জেদ্দায় মারা যান। মৃতদের মক্কা-মদীনার বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রূপনগর বস্তিতে আগুনে পুড়ে ছাই ১০ হাজার ঘর পরবর্তী সংবাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads