ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের নয়া বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের যোগদান

খবর টি পড়েছেন : ২৭৩
ময়মনসিংহের নয়া বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের যোগদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নয়া বিভাগীয় কমিশনার হিসেবে খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি যোগদান করেছেন। তিনি বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের স্থলাভিষিক্ত হলেন। ১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে যোগদানকালে নতুন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নয়া বিভাগীয় কমিশনার ময়মনসিংহে দায়িত্বপালনকালে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তাফিজুর রহমান ১৯৯১ সালে বিসিএস ৯ম ব্যাচে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর বিভিন্ন স্থানে সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, রাঙ্গামাটি ও পিরোজপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, বরগুণা ও ঝালকাঠি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, রাজস্ব, ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ভোলা ও নোয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে খুলনায় সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন ।
খোন্দকার মোস্তাফিজুর রহমান ২০১৫ সালে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৭ সালে এনডিসি কোর্স সম্পন্ন করেন। তিনি ২০১৮ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করার পর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মুহম্মদ শাহীন ইমরান ১৪ জুলাই স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খোন্দকার মোস্তাফিজুর রহমানকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
এদিকে অতিরিক্ত সচিব মাহমুদ হাসানকে বন ও পরিবেশ মন্ত্রলালয়ে বদলী করা হয়েছে। মাহমুদ হাসানকে বুধবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংর্বধনা দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাতসহ নিহত ৪ পরবর্তী সংবাদ ডিসেম্বরের মধ্যে রাজাকার–যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ: মোজাম্মেল হক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads