ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিসেম্বরের মধ্যে রাজাকার–যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ: মোজাম্মেল হক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদের সামনে এবং বিভিন্ন স্থানে এদের তালিকা প্রকাশ করা হবে।’ ২ আগস্ট শুক্রবার দুপুরে মেহেরপুরে মুজিবনগর পর্যটন মোটেলে নতুন প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত এক সভায় তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, মুজিবনগরকে আমরা আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ তীর্থস্থান হিসেবে গড়ে তুলব। ইতোমধ্য ৩৭ একর জমি অধিগ্রহণ করেছি। আগামী ৩ মাসের মধ্যে নতুন প্রকল্পের কাজ শুরু হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর রহমান।
এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। জমিও অধিগ্রহণ করা হচ্ছে। যার কাজ শুরু হবে আগামী ১৭ এপ্রিলের আগে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর রহমান। উপস্থিত ছিলেন– মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মোরাদ আলীসহ সরকারি উচ্চ পর্ষায়ের কর্মকর্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!