ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের জন্য প্রস্তুত শাকিব খান

খবর টি পড়েছেন : ৩০৪
ঈদের জন্য প্রস্তুত শাকিব খান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব খানের ঈদের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু বলেন, “ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যেই ছবিটি নির্মাণ করেছি। ছবির কাজ শেষ করে কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা দিই। অবশেষে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিয়েছে। বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন।”এ ছবিটিকে একটি ভিন্ন গল্পের ছবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ চবিতে দর্শকরা প্রেম, ভালোবাসা আর পারিবারিক গল্পের ছবি দেখতে পাবেন দর্শকরা।

Shamol Bangla Ads

শাকিব খান জানান, “আমার নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ আনকাট সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য ফোন করে ছবিটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই ছবিটির প্রশংসা করেছেন। এরকম ছবি নাকি নিকট অতীতে দেশে খুব বেশি তৈরি হয়নি। তাদের কথায় সত্যিই আমরা ভীষণ আনন্দিত।”

ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। সুর ও সংগীত করছেন শফিক তুহিন।

Shamol Bangla Ads

শাকিব খান ও বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রযোজনা করেছে দেশবাংলা মাল্টিমিডিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিসেম্বরের মধ্যে রাজাকার–যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ: মোজাম্মেল হক পরবর্তী সংবাদ এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুশফিক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads