ads

শুক্রবার , ২ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইভটিজিং, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৬০
শ্রীবরদীতে ইভটিজিং, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ চলমান ছেলে ধরা গুজবসহ ইভটিজিং, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের শালমারা জেডএলআরএম স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শুক্রবার সকালে জেডএলআরএম স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।
আলহাজ্ব মো: আবুল মুনছুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান, সমাজ সেবক হাবিবুর রহমান, মতিউর রহমান মাষ্টার, আফছার আলী মাষ্টার ও নবিবুল্লাহ মাষ্টার প্রমূখ। জেডএলআরএম স্কুলের পরিচালক আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় চলমান ছেলে ধরা গুজবসহ ই্ভটিজিং, মাদক ও বাল্য বিয়ের ওপর নানা কুফল তুলে ধরেন বক্তারা। এতে ওই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এবার ধর্ষণের শিকার প্রতিবন্ধী বিধবা ॥ যুবক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads