ads

শুক্রবার , ২ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট

খবর টি পড়েছেন : ২০৪
পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার ৩ আগস্ট জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১২ আগস্ট সোমবার। শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দীন বলেন, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১১ আগস্ট (রোববার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাতসহ নিহত ৪

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads