ads

শুক্রবার , ২ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

খবর টি পড়েছেন : ৫১৩
ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নিশাত এন্টার প্রাইজের চালক চায়না (২৮)। অন্যরা হলেন- বিপদ চন্দ্র (২৮). মোস্তফা (৪৫) ও তার স্ত্রী ফাতেমা (৪০)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২১ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো দুইজন মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ডিপজল এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী নিশাত পরিবহন নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তিনি আরো জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাস দুটি উদ্ধার করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা পরবর্তী সংবাদ সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : ওবায়দুল কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads