ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ বর্ষপূর্তি এবং প্রাসঙ্গিক কথা

খবর টি পড়েছেন : ৩১৬
‘শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ বর্ষপূর্তি এবং প্রাসঙ্গিক কথা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

৩১ জুলাই; অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবাষিকী। ২০১৩ সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘শ্যামলবাংলা২৪ডটকম’র। সময়ের ঘূর্ণাবর্তে কেমন করে কেটে গেল দিন-মাস শেষে পুরো ৬টি বছর।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমরা আজ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন (বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব) যিনি শ্যামলবাংলা২৪ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং তৎকালীন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান (বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান) ও তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বর্তমানে কুড়িগ্রামের পুলিশ সুপার) বিশেষ অতিথিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে যারা উপস্থিত ছিলেন। আমাদের আয়োজনকে করেছিলেন সমৃদ্ধ ও স্মরণীয়। সেইসাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংবাদকর্মী, লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী আর দায়িত্বশীল মহলসহ সকলকে। অন্যদিকে সফলতার সূচনালগ্নে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি নিউজপোর্টালটির প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুলের অকাল প্রয়াণের শূন্যতা আজও আমাদের মাঝে বিরাজমান। আজকের এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে শুধু শ্যামলবাংলা পরিবারই নয়, শ্যামলবাংলার মনোমুগ্ধ লাখো পাঠক তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে।
প্রান্তিক জেলা শহর থেকে একটি অনলাইন নিউজপোর্টাল এর প্রকাশনা চালিয়ে যাওয়াটাই ছিল এক কঠিন চ্যালেঞ্জ। তারপরও যাত্রার অব্যবহিত পরই আমরা দেশের বিভাগীয় শহরসহ প্রায় প্রতিটি জেলা ও উপজেলা থেকে পেয়ে যাই একঝাক চৌকষ সংবাদকর্মী-প্রতিনিধি। জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, বিনোদন, ক্রীড়া, কৃষি ও মফস্বল বিষয়ক সংবাদের পাশাপাশি ফিচার ও সমস্যাধর্মী লেখা প্রকাশে অনেকটাই ঘাটতি ছিল না আমাদের। যে কারণে দিন দিন বেড়ে যায় আমাদের পাঠকের সংখ্যা। কিন্তু বিজ্ঞাপন প্রাপ্তির বিষয়টি অনেকটাই শূন্যের কোটায় থাকায় বিশেষ করে অনলাইন নিউজপোর্টালে বিজ্ঞাপন প্রদানে জনপ্রতিনিধি আর বিত্তবান-ব্যবসায়ীদের মানসিকতার ঘাটতি থাকায় শ্যামলবাংলার প্রকাশনার বিস্তৃত পরিধি অটুট রাখা দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে জাতীয় সমকালীন লেখা ও খবরাদি সীমিত করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকেই শ্যামলবাংলার মূল পরিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
অবশ্য চলার পথে আরও কিছু সমস্যা-সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এরপরও নির্দ্বিধায় বলা যায়, শত সংকটের মাঝেও শ্যামলবাংলা আজ পাঠকের হৃদয়কোণে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এটাই প্রতিষ্ঠার সবচেয়ে বড় সফলতা। ওইসব সমস্যা-সঙ্কট কাটিয়ে চিরায়ত বাংলার রূপ-বৈচিত্র, মমত্ববোধ ও দেশাত্ববোধে জাগ্রত শ্যামলবাংলা যাত্রার শুরু থেকেই কথা বলার চেষ্টা করেছে ‘মা, মাটি ও মানুষ’ এর পক্ষে। ওই স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের চিন্তা-চেতনা তথা দায়িত্ববোধে কাজ করেছে দায়িত্বশীলতাও। কেবল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নয়, একটি রুচিসম্মত আধুনিক নিউজপোর্টাল হিসেবে শ্যামলবাংলাকে প্রতিষ্ঠাই ছিল আমাদের মূল লক্ষ্য। কিন্তু সমস্যা-সঙ্কটের কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে হয়তোবা পুরোপুরি সফল হতে পারিনি। তবে থেমে নেই আমাদের চেষ্টা। আর বলতে দ্বিধা নেই, আমাদের নিরন্তর চেষ্টায় শেরপুরের বর্তমান জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ তার প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা ও উদ্দীপনা যেমন আমাদেরকে করছে অনুপ্রাণিত, ঠিক তেমনি অকপটে সহযোগিতায় কার্পণ্য ছিল না সাবেক জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম ও ড. মল্লিক আনোয়ার হোসেনের। আর বর্তমান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের পরিচ্ছন্ন স্বভাবের উদারতায় আমরা যেমন উদ্দীপ্ত, ঠিক একই ধাঁচের উদ্দীপনায় উদ্দীপ্ত করতেন সাবেক পুলিশ সুপার মেহেদুল করিম ও রফিকুল হাসান গণিসহ তাদের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন। এছাড়া শীর্ষ জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতাও আমাদের চলার পথকে করেছে অনেকটাই মসৃণ।
শ্যামলবাংলার ষষ্ঠ বর্ষ পূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণে আমরা আগের সমস্যাগুলো কাটিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে এগিয়ে যাব এবং ওই এগিয়ে যাওয়ার পথে যাদের সহযোগিতা পেয়েছি, তাদের সহযোগিতা আরও বাড়বে। আর যাদের সহযোগিতা আদায়ে ব্যর্থ হয়েছি, তাদেরটা আদায়ে সফল হব- এই প্রত্যাশা আমাদের। পাঠক মহলসহ সচেতন ও দায়িত্বশীল মহলের সর্বাঙ্গীন সহযোগিতা ও পরামর্শও আমাদের চলার পথে পাথেয় হবে। জয়তু শ্যামলবাংলা; জয়তু শ্যামলবাংলার সপ্তম বর্ষের যাত্রা।

Shamol Bangla Ads

লেখক : রফিকুল ইসলাম আধার, সম্পাদক-প্রকাশক, শ্যামলবাংলা২৪ডটকম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ পরবর্তী সংবাদ স্মৃতির পাতায় আজও বহমান তুমি ॥ মোহাম্মদ জুবায়ের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads