ads

সোমবার , ২৯ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদরের চরাঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে কেন্দ্রীয় বিএনপির তরফ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৯ জুলাই সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ব্যাঙের মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ওইসময় তিনি সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করে বলেন, জনগণ বন্যায় ডুবে মরুক, তাদের কিছু যায় আসে না। তবে বিএনপি সবসময় জনগণের পাশে আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবি করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কৃষক আবার নতুন ফসল ফলাতে না পারে, ততক্ষণ পর্যন্ত কৃষকদের খাবার, কৃষিঋণ মওকুফ এবং সার-বীজ-কীটনাশক বিনা পয়সায় দিতে হবে।
জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য জাকির হোসেন বাবুল। ওইসময় বিএনপি নেতা ফজলুল হক লাভলু, আব্দুল আওয়াল চৌধুরী, এসএম শহীদুল ইসলাম, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, আব্দুর রহিম দুলাল, আক্রামুজ্জামান রাহাত, সাইফুল ইসলাম শিপন, শ্রমিকদল নেতা শওকত হোসেন, যুবদল নেতা আবু রায়হান রূপন, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল হাসানসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন দলের তরফ থেকে সদর উপজেলার চরপক্ষীমারী ও কামারেরচর এবং শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের প্রায় ৮ শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু, লবণ, কয়েলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে চতুর্থ শিল্প ও… পরবর্তী সংবাদ শেরপুরে আইসিটি শিল্প গড়ে তোলা হবে ॥ তথ্য-প্রযুক্তি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads