ads

সোমবার , ২৯ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইসিটি শিল্প গড়ে তোলা হবে ॥ তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

খবর টি পড়েছেন : ২০৫
শেরপুরে আইসিটি শিল্প গড়ে তোলা হবে ॥ তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
‘আগামী ৩ বছরের মধ্যে গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়া হবে ইন্টারনেট সংযোগ’

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় আগামী ৩ বছরের মধ্যে ১ লক্ষ ১৫ হাজার ইন্টারনেট সংযোগ গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট সুবিধা বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে শেরপুরের ৫২টি ইউনিয়নের মধ্যে ২৭টি ইউনিয়নে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে। তিনি ২৯ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাবের মনিটরিং কর্মকর্তা, আইসিটি কম্পিউটার শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা, ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ওইসব বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশের ৪টি স্তম্ভের উপর জোরালোভাবে কাজ করছে। সেগুলো হলো আইসিটি অবকাঠামো ও কানেক্টিভিটি প্রতিষ্ঠা, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, ই-গভর্নেন্স প্রতিষ্ঠা এবং আইসিটি শিল্পের বিকাশকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন উদ্যোগ, নীতিমালা পরিকল্পনা গ্রহণ করা।
তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। প্রান্তিক ও পর্যটন জেলা শেরপুরে আইসিটি শিল্প গড়ে তোলা হবে। এজন্য ইতোমধ্যে ৪০ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় একটি শেখ কামাল হাই-টেক পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই পার্কে ৫ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। শেরপুরে আইসিটি শিল্প হিসেবে গড়ে তোলা হলে শিক্ষিত যুবক-যুবতীরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘুরাতে সক্ষম হবে। এছাড়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোতে বিকেল ৪টার পর এলাকার বেকার যুবক-যুবতীরা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তারাও স্বাবলম্বী হতে পারবে।
তিনি আইসিটি ও কম্পিউটার শিক্ষক ইউডিসি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ইন্টারনেটের মাধ্যমে কিছু জঙ্গীগোষ্ঠী দেশে বিভিন্ন গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এজন্য সেইসব গুজবের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রতিমন্ত্রী ইন্টারনেট সম্পর্কে শেরপুরের বিভিন্ন আইসিটি উদ্যোক্তা স্কুল-কলেজ মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনফো সরকার ফেইজ-৩ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) বিবর্ণ কুমার ঘোষ, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে প্রস্তাবিত হাইটেক পার্কের বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় ৩ জনের…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads