ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবম ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট চূড়ান্ত করেছে মন্ত্রিসভা : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৫০
নবম ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট চূড়ান্ত করেছে মন্ত্রিসভা : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সংবাদপত্রের জন্য নবম ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট চূড়ান্ত করেছে মন্ত্রিসভা কমিটি এবং প্রধানমন্ত্রী দেশে ফিরলে অনুমোদনের জন্য সেটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওয়েজবোর্ড কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট মন্ত্রিসভায় পাসের পর তা গেজেট আকারে প্রকাশ হবে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নবম ওয়েজবোর্ডে ইলেক্ট্রনিক মিডিয়া অন্তর্ভুক্ত হবে না। গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত হলে ইলেক্ট্রনিক মিডিয়া ওয়েজবোর্ডের আওতায় আসবে।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরিষাবাড়ীতে বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবি : শিশুসহ ৫… পরবর্তী সংবাদ আসছে ঈদে একাধিক নাটকে নুসরাত জাহান রুহী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads