ads

বুধবার , ২৪ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০৫ এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান

খবর টি পড়েছেন : ২০০
১০৫ এ কল দিলেই এনআইডি সমস্যার সমাধান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো এনআইডি তোলাসহ সব ধরনের সমাধান ১০৫ নম্বরে কল দিলেই পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে ওই সেবাসমূহ পাওয়া যাবে। ২৪ বুধবার ওই বিষয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘গত সোমবার থেকে এটা দুই শিফট চালু হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় শিফট চালু হয়েছে। আগে শুধু কর্মঘণ্টা ছিল। এখন এটার কার্যক্রম বাড়ানো হলো।’

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের সব সমস্যার সমাধান এবং পরামর্শ দিতে কল সেন্টার আগেই চালু করে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। তবে তা পর্যাপ্ত ছিল না। গত ২২ জুলাই সোমবার থেকে ওই কার্যক্রম জোরদার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৯ জুলাই থে‌কে ট্রে‌নের আগাম টি‌কিট পরবর্তী সংবাদ ‘হ্যাপি ডেজ’ নাটকের দুই প্রদর্শনী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads