৩৮তম মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ১৫৫
৩৮তম মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃত্যুবার্ষিকীতে সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন প্রমুখ।
এর আগে শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। তিনি বলেন, শহীদ জিয়ার অম্লান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।
বিএনপি মহাসচিব বলেন, তার জীবিতকালে জাতির চরম দুঃসময়গুলোতে জিয়াউর রহমান দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার বীরোচিত ঘোষণা, স্বাধীনতাযুদ্ধে অসামান্য ভূমিকা এবং রাষ্ট্র গঠনে তার অনন্য কৃতিত্বের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এদিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ১০ দিনের আলাদা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনও নানান কর্মসূচি হাতে নিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপানের সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি পরবর্তী সংবাদ দায়িত্বশীল জাতি হিসেবে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads